আবাসিক হোটেলে অনৈতিক কাজ, ১৭ তরুণ-তরুণী ধরা

অনলাইন ডেস্ক:

কুমিল্লায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৭ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় হোটেল বৈশাখী থেকে তাদের আটক করা হয়। বুধবার আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- শাহনাজ বেগম, ফারহানা আক্তার, রুজিনা আক্তার, তাসলিমা আক্তার, বাজিল আক্তার, বিবি রহিমা খাতুন শিল্পী, সুমা বেগম, ফাতেমা আক্তার জেসী, রোমানা আক্তার, মো. সোহেল, মো. ইউনুস, মো. জয়নাল, সুমন চন্দ্র ভৌমিক, মো. দুলাল, মো. সাদ্দাম ও পলাশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এমন সংবাদে মঙ্গলবার রাতে হোটেল বৈশাখীতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় নয়জন নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply