
অনলাইন ডেস্ক:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা পর জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের টিকিট ঘরের পশ্চিম পাশে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সাথী, মিথিলা, প্রিয়া, হাবিব হোসেন, সৈকত, ইমাম, আরিয়ান ও আতিক।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলটিতে অসামাজিক কার্যক্রম চলার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে আপত্তিকর অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, পুলিশি অভিযানের সময় হোটেল ম্যানেজার কৌশলে পালিয়ে যান। গ্রেফতারদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার