
নিউজ ডেস্ক:
দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার (২৯ জুন ২০২০) সন্ধ্যায় মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। রেহেনা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান।
রেহেনা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্বামী বাচ্চু মিয়া ও দুই মেয়ে রাদিয়া ইসলাম ও রাবাব ইসলামসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের পূর্বে পাক্ষিক অনন্যা, বাংলা নিউজ টুয়েন্টিফোর অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। তার নামাজে জানাজা রাত ১০টায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ৮ নম্বর ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
রেহানা আক্তারের অকাল মৃত্যুতে দৈনিক ইত্তেফাক পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
এম২৪নিউজ/আখতার।