
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের প্রখ্যাত অর্থপেডিক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম চৌধুরী তসলিম কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।