
অনলাইন ডেস্ক:
উন্নত চিকিৎসার ফলে করোনাক্রান্ত আরও ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। মঙ্গলবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তারা বাড়ি ফিরেছেন।
তাদের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুইবারই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত করোনাক্রান্ত ৪৩০ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।