করোনা থেকে সুস্থ হলেন আরো ২৪৩ পুলিশ

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ২৪৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে কয়েক ধাপে বার শতাধিক পুলিশ সুস্থ হলেন।

বৃহস্পতিবার  রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে এসব পুলিশ সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী তাদের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। দুইবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ছাড়ার সময় বরাবরের মতোই পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সূত্র: ডেইলী বাংলাদেশ।