কাপাসিয়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় করোনার উপসর্গ নিয়ে এক যুবক মঙ্গলবার রাতে মারা গেছেন। ২৮ বছর বয়সী ওই যুবক কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের বাসিন্দা। সে নারায়ণগঞ্জে একটি একটি ফার্মেসীতে কাজ করত।

তিনি আরো জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই যুবকের দাফন করোনা আক্রান্ত রোগীর মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে। এজন্য স্বেচ্ছাসেবীদের কে-পিপিই ও অন্যান্য সরঞ্জামাদি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা কমিটির সাথে আলাপ করে ওই বাড়িটি লক ডাউনের নির্দেশ দিয়েছি।

করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তাদের দাবি, করোনার বিস্তার শুধু যুবকের বাড়ী নয়, আশপাশের এলাকা লক ডাউন করা হোক।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, ছেলেটি কাপাসিয়া আসার আগেই অসুস্থ ছিলো। বাইরে থেকে এলাকায় এসে সে ঝুকি তৈরী করেছে। একারণে তিনি এলাকায় নতুন করে কাউকে না আসার অনুরোধ করেন। যদি কেউ আসেও তাহলে যেন সরকারি নির্দেশ মেনে সেলফ কোয়ারেন্টিন মেনে চলে। তিনি মৃত যুবকের গ্রামটি লক ডাউনের অনুরোধ করেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।