খাদ্যেয় বিষক্রিয়ায় আক্রান্ত স্কুল ছাত্রী, হাসপাতালে ভর্তি

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা):

সাতক্ষীরার কলারোয়ায় তাফরিন সুলতানা নামে এত এক স্কুল ছাত্রী খাদ্যেয় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সে উপজেলার ভাদিয়ালীর ফুলতলা গ্রামের রোকনুজ্জামান টবলুর মেয়ে।

শনিবার সকালে অসুস্থ্য ওই স্কুল ছাত্রীর মা আমেনা খাতুন জানান- তার বাড়ীতে ৩ মেয়ে সন্তান রয়েছে। ৭ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী আলাউদ্দীনের ছেলে কামাল হোসেন গোপনে তার বাড়ীতে রান্না ঘরে প্রবেশ করে। রান্না ঘরে শব্দ শুনে তিনি দ্রুত এসে দেখেন যে কামাল হোসেন রান্না ঘরের মধ্যে। আমাকে দেখে সে কিংকর্তব্যবিমুঢ় হয়ে চাচীর পরিবর্তে ভাবী ডাকা শুরু করে। এসময় তার মোবাইল পড়ে গেছে বলে দ্রুত চলে যায়। বিষয়টি তিনি ওই সময় কাউকে কিছু বলেন নি। আমার মেয়ে তাফরিন সুলতানা (১৫) রাতের খাবার খাওয়ার সময় ভাত তিতা লাগে কেন, এমন কথা জিজ্ঞাসা করিলে তখন আমার সন্দেহ হয়। এর পরে আমি দ্রুত রান্না ঘরের মিটসেফ খুলে দেখি খাবারের উপর সাদা সাদা কি যেন পড়ে আছে। এর মধ্যে আমার মেয়ে কাপতে কাপতে অচেতন হয়ে পড়ে। এসময় তাকে স্থানীদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এ বিষয়ে  আমেনা খাতুন বাদী হয়ে কামাল হোসেনকে অভিযুক্ত করে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এদিকে কলারোয়া হাসপাতালের চিকিৎসক তানভীর সিদ্দিকী জানান- ওই মেয়েটিকে রাতে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ জানান- তিনি বাড়ীতে নেই, এবিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযুক্ত কামাল হোসেনের ফোনেেএকাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।