চাকরির প্রলোভনে নারীদের নিতেন কব্জায়, করাতেন পতিতাবৃত্তি

অনলাইন ডেস্ক:

চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের নিয়ে যেতেন নিজেদের আস্তানায়। এরপর আটকে রেখে বাধ্য করতেন পতিতাবৃত্তিতে। আর আপত্তি জানালে করতেন মারধর।

এভাবে তাদের নির্যাতনের স্বীকার হয়ে আসছিলেন দুই নারী। উপায় না পেয়ে একপর্যায়ে জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে পুলিশের সহযোগিতা চান তারা। এরপর অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও চক্রটির তিন সদস্যকে আটক করে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. কামরুজ্জামান। এর আগে, শুক্রবার রাতে রৌফবাদের সোহাগের কলোনিতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- সুরমা বেগম ওরফে সুমি, তানজিল হোসেন ও এমরান হোসেন।

ওসি বলেন, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি আমাদের জানান ভুক্তভোগীরা। এরপর অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও চক্রের তিন সদস্যকে আটক করা হয়। চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের নিজেদের কব্জায় নিতেন তারা। এরপর আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। রাজি না হলে মারধরও করতেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply