
নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক আশরাফ আলী ওই উপজেলার কাঁশিপুরের এলাহী বক্সের ছেলে।
শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গার এসপি মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আশরাফ আলীকে আটক করা হয়েছে। এ সময় বাড়ির রান্না ঘর থেকে তিনটি প্লাস্টিকের বস্তাভর্তি ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসপি আরো জানান, উদ্ধার করা ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।