বড় জায়ের দায়ের কোপে ছোট জা নিহত, আটক ৩

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা:

সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় জায়ের এলোপাতাড়ী দায়ের কোপে ছোট জা ছকিনা খাতুন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বুধবার (১৯আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বড় জা, তার স্বামী ও ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াজ জানান, কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম২৪নিউজ/এসএ