ধর্ষণ চেষ্টাকারীর জিহ্বায় কামড় দিয়ে রক্ষা পেলেন গৃহবধূ

নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষকের জিহ্বায় কামড় দিয়ে নিজেকে রক্ষা করেছেন এক গৃহবধূ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিন হাটি গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল। ওই সুযোগে দক্ষিণ হাটি গ্রামের সাগর মন্ডল (৪৫) একই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই গৃহবধূ কামড় দিয়ে ধর্ষকের জিহ্বা কেটে ফেলে।

অভিযুক্ত সাগর মন্ডল পলাতক আছে বলে জানান ওসি।

সূত্র: বাংলা ট্রিবিউন।