
অনলাইন ডেস্ক:
বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা গ্রামে এ ঘটনা ঘটে।
পরদিন রবিবার দুপুরের ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতনের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তের নাম আব্দুল হালিম (১৫)। সে একই গ্রামের মো. দুলার আকন্দের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, ঘটনার দিন শিশুটিকে গরুর ঘাস কাটার কথা বলে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে হালিম। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। তখন ওই কিশোর পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ওই কিশোরকে বগুড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার