ভাবী কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় চাচিকে ধর্ষণ

অনলাইন ডেস্ক:

একাধিকবার চাচাত ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব দেন শফিকুল ইসলাম (৩৫)। তার কু-প্রস্তাব থেকে বাদ যায়নি প্রতিবেশী চাচীও। মাঝে মধ্যে টাকার প্রলোভন দেখিয়েও কু-প্রস্তাব দিতেন।

এক পর্যায়ে তার ডাকে ভাবী সাড়া না দেওয়ায় প্রতিবেশী ৫৫ বছরের চাচীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এমনই অভিযোগ করা হয় শফিকুল ইসলামের বিরুদ্ধে।

অভিযুক্ত শফিকুল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা (ডেউয়ান) গ্রামের জুমুর উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি বিবাহিত এবং তার সংসারে ১২ বছরের এক প্রতিবন্ধী মেয়ে, ১০ ও ৬ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয়ভাবে তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

নির্যাতিতা ওই নারীর ছেলে প্রতিবেদককে জানান, প্রায়ই শফিকুল তার স্ত্রী ও মাকে কু-প্রস্তাব দিত। তারা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় টাকার প্রলোভনও দেখাত। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মা একা ঘরে শুয়েছিলেন। ওই সময় তার স্ত্রী পাশের ঘরে নামাজ পড়ছিল। তখনই সে ঘরে প্রবেশ করে তার মাকে জোরপূর্বক ধর্ষণ করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সঞ্জয় দত্ত বলেন, রোগী সকালে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু সন্ধ্যায় ধর্ষণের বিষয়টি আলোচনা করলে পুলিশের সহযোগিতা নিতে এবং শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, রাতে অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ইত্তেফাক অনলাইন

এম২৪ নিউজ/আখতার