
অনলাইন ডেস্ক:
ফ্রান্সে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে নগরীর কান্দিরপাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব আনার জন্য সরকারের প্রতিআহ্বান জানান। সেইসঙ্গে ফ্রান্সের উৎপাদিত সব পণ্য বর্জন করতে বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান জানান তাঁরা। এনটিভি
এম২৪নিউজ/আখতার