মহেরপুরে ১৫ কাঠা জমির গাঁজা গাছ উদ্ধার

অনলাইন ডেস্ক:

মহেরপুর জেলার গাংনী উপজেলায় পুরাতন মটমুড়া গ্রামের বাড়ি সংলগ্ন ১৫ কাঠা সমপরিমাণ জমির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে আবুল কাশেমের ছেলে দুলাল হোসেনের জমি থেকে ২০০টি গাঁজা গাছ জব্দ করে গাংনী থানা পুলিশ।

এদিকে মেহেরপুর পুলিশ সুপার এসএম মোরাদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ডিবির (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামসহ গাংনী থানার পুলিশ ও ডিবি পুলিশের টিম।

সূত্র: ইত্তেফাক অনলাইন।