শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদ হোসেন শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে  আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

অভিযুক্ত জাহিদ হোসেন শুভ উপজেলার কিচক ইউপির মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শহিদুল ইসলাম। জাহিদ পেশায় সিএনজি অটোরিকশা চালক।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকে কৌশলে নিজ বাড়ির (মাটির দুই তলা বাড়ি) ছাদে নিয়ে যান জাহিদ। সেখানে তাকে ধর্ষণ চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে বিষয়টি দেখে ফেলেন। ওই সময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে জাহিদকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply