শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি।

এদিকে সড়ক অবরোধের কারণে, রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজন আমিনবাজার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত চলে গেছে।

আব্দুর রহিম নামের এক বেসরকারি কর্মকর্তা ডেইলি বাংলাদেশকে বলেন, দেড় ঘন্টা যাবত গাড়িতে বসে থেকে এখন উপায় না পেয়ে পায়ে হেটে অফিসের উদ্দেশ্য রওনা হয়েছি। কি আর করা অফিসে তো যেতেই হবে।

সূত্র: ডেইলী বাংলােদেশ।