স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় যুবককে কুপিয়ে হত্যা করেন স্বামী!

নিউজ ডেস্ক:

যশোরের শার্শায় আনিছুর রহমান নামে এক যুবক খুন হয়েছেন। ওই ঘটনায় তিন সন্তানের জননীর সঙ্গে পরকীয়া এবং পরে বিয়ে করে সংসার ছাড়াও একাধিক অভিযোগ উঠেছে।

আনিছুর রহমান একই গ্রামের প্রাবসী নাসির উদ্দিনের স্ত্রী আমেনার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল এবং তাকে বিয়ে করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শার্শার কেরাল খালী গ্রামের হামজা আলীর ছেলে নাসির উদ্দিন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। এই সুযোগে তার স্ত্রী তিন সন্তানের জননী আমেনা বেগম একই গ্রামের মোসলেম আলীর ছেলে আনিছুরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন। একপর্যায়ে তিনি স্বামী সংসার ও তিন সন্তান ফেলে প্রেমিক আনিছকে বিয়ে করেন। কয়েক মাস ঘর সংসার করার পর নাছির দেশে এসে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তার স্ত্রীকে বিচার সালিশের মাধ্যেমে ফিরিয়ে নেন। নিজ স্ত্রীকে ফিরিয়ে নিয়ে সংসার করার একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি হয় এবং পরবর্তীতে তাদের ডিভোর্স হয়।

স্থানীয় নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নাছিরের স্ত্রীকে নিয়ে আনিছুর পরকীয়া ও ঘর সংসার করে। সেই ক্ষোভে নাছির তাকে খুন করতে পারেন। তবে এই নারীর চরিত্র ভালো না বলে তিনি মন্তব্য করেন।

শার্শা থানার ওসি মু. আতাউর রহমান জানান, আনিছুর হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ খুনের পিছনে নারীঘটিত কারণ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে গতকাল ৩ মার্চ সন্ধ্যার দিকে কেরালখালী গ্রামে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আনিছুরকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেন নাছির উদ্দিন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।