
অনলাইন ডেস্ক:
শরণখোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার আসামি প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গ্রেফতার করে মঙ্গলবার (৮ জুন) সকালে বাগেরহাট আদালতে চালান দিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জন্মনিবন্ধনের কাগজ জমা দেওয়ার জন্য ঐ ছাত্রী গত ৩ জুন ৪৭ নং শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে যান। এ সময় সেখানে কেউ না থাকায় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম (৪০) ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। ঘটনাটি ছাত্রী পিতা মাতাকে জানায়। পরে লোক জানাজানি হলে শিক্ষক শহীদুল ঘটনাটি মিমাংসার চেষ্টা করেন। অবশেষে ছাত্রীর বাবা বাদি হয়ে সোমবার রাতে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো: সাইদুর রহমান জানান, মামলার আসামি প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে এবং ভিকটিমকে জবানবন্দি দেওয়ার জন্য তাকেও আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার