
অনলাইন ডেস্ক:
মেসির বার্সা ছাড়ার ইস্যু গত সপ্তাহ খানিক পুরো বিশ্বকে টালমাটাল করে দিয়েছে। যদিও এ পর্যন্ত জল কম ঘোলা হয়নি। অবশেষে সবকিছুর অবসান হলো। বার্সেলোনা ছাড়ছেন না মেসি।
ফুটবল বিশ্বের মুকুটহীন সম্রাট লিওনেল মেসি পারফরমেন্সের ক্ষেত্রে অপ্রতিরোধ্য হলেও, সিদ্ধান্তহীনতা যেন মেসিরই আরেক রুপ। সিদ্ধান্তে অনড় থাকার ক্ষেত্রে মেসি বেশ দুর্বল। আর এই দুর্বলতার সুযোগই নিয়েছে বার্সেলোনা। বাই আউক ক্লজের বিশাল অঙ্কের ফাঁদে ফেলে তারা মেসিকে আটকে দিয়েছে।
কারণ মেসিকে ধরে রাখতে না পারলে লা লীগা ও বার্সেলোনার ক্ষতির আশঙ্কা ছিল ভয়াবহ। আর তাই যেকোনো উপায়ে লা লীগা ও বার্সা কর্তৃপক্ষ মেসিকে ধরে রাখতে মরিয়া। তারা সফলও হয়েছে।
মেসিও মেনে নিয়েছেন আরও এক বছরের বার্সা ভাগ্য। বার্সা ছাড়ার ঘোষণা থেকে সরে এসেছেন তিনি। জানিয়েছেন আরও এক মৌসুম তিনি ন্যু ক্যাম্পের অধিপতি হিসেবে মাঠে নামবেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির দাবি, বার্সার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিবেচনা করে আইনি জটিলতায় যেতে চাননি মেসি। তিনি আরও একবছর বার্সায় থাকতে সম্মতি দিয়েছেন। তবে মেসির বার্সা ছাড়ার বিরোধীতা নাকি তার ঘর থেকেই এসেছে। বড় ছেলে থিয়াগো নাকি মেসির বার্সা ছাড়াল খবরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মেসির সন্তানরা বার্সেলোনা ছাড়তে চায় না। তারা স্কুল বদলাতে চায় না। যে কারণে মেসিও তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে এ মৌসুমই যে বার্সায় মেসির শেষ শোডাউন, তা অনেকটাই নিশ্চিত।
তবে বার্সায় থেকে যাওয়া নিয়ে মেসির সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানালেও সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই বলছেন, মেসি প্রতি বছরই ক্লাব ছাড়ার গুঞ্জন সৃষ্টি করেন। কিন্তু তিনি কখনোই তার সিদ্ধান্তে অনড় থাকতে পারেন না। এমনকি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েও আবার দলে ফিরেছেন তিনি। মেসি ভক্তরা মনে করেন, আর্জেন্টাইন এই তারকা অনেক আবেগী। পরিস্থিতি সামলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও মেসি দুর্বল। আর এ কারণেই তিনি হুটহাট অবসর বা দল বদলের ঘোষণা দেন।
এম২৪নিউজ/আখতার