আজ রাত পর্যন্ত চলবে গণপরিবহন

অনলাইন ডেস্ক:

গার্মেন্টসসহ সব কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ রাত পর্যন্ত গণপরিবহন চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ।

শনিবার রাতে খন্দকার এনায়েতুল্লাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এর আগে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হয়েছিল।

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply