মিঠাপুকুরে ভেঙ্গে পড়া বৈদ্যুতিক খুটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ভেঙ্গে পড়া বৈদ্যুতিক খুটির তারে জড়িয়ে লাল মিয়া নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১জুলাই) দুপুরের দিকে মিঠাপুকুর উপজেলার সদর দুর্গাপুর ইউনিয়নের খামার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খামার হরিপুর গ্রামের মাঠে কাজ করার যাওয়ার সময় জনৈক হাজী এমদা মিয়ার পুকুরের পাশে পড়ে থাকা ভেঙ্গে পড়া বিদ্যুতের খুটির তারে নিজের অজান্তে জড়িয়ে পড়েন কৃষক লাল মিয়া।

ওই ভেঙ্গে পড়া বিদ্যুতের খুটির তারে বিদ্যুৎ সংযোগ থাকায় কৃষক লাল মিয়া মারাত্নকভাবে পুড়ে গিয়ে গুরুত্বর আহত হন। তাকে এলাকাবাসী উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্রনাথ বলেন, বিষয়টি জানা ছিল না। কিছুক্ষন আগে জেনেছি। এব্যাপারে তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিদ্যুতের খুটির মাথা ভেঙ্গে পড়ার সংবাদ শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে এলাকাবাসী হাজী এমদা মিয়াসহ অনেকে জানিয়েছিলেন। কিন্তু শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা না নেওয়ায় ১টি ছাগল ও কৃষক লাল মিয়া দুর্ঘটনার শিকার হন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply