
নিউজ ডেস্ক:
আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ পাওয়া গেছে। তার শ্যালক জাকারিয়া হোসেন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকবাবে কিছু জানা যায়নি।
রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, গাবতলী থেকে তারা নিখোঁজ হন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন আরও তিন জন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আবু ত্ব-হার সঙ্গে আরও যারা নিখোঁজ হয়েছিলেন তারা হলেন- আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। আদনানের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে তারা থাকতেন।
এম২৪নিউজ/আখতার