আরো ৩ জেলায় হতে পারে লকডাউন

অনলাইন ডেস্ক:

করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী আরো ৩টি জেলা পর্যবেক্ষণে রয়েছে। সংক্রমণ বাড়লেই জেলাগুলোতে লকডাউনের পরিকল্পনা রয়েছে। এ জেলাগুলো হলো সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনা।

এদিকে ঈদুল ফিতরের পর দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ ৪০ শতাংশেরও বেশি বাড়ায় এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। 

ঈদ পরবর্তী সময়ে সারাদেশে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা করা হয়েছিল, তা এখন সত্যি হতে যাচ্ছে। ঈদের পর আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারের বিধিনিষেধ না মেনে শপিং ও গ্রামের বাড়ি যাওয়ার ঘটনায় ঈদের পর আবারও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।

বিশেষ করে দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে এ সংক্রমণ বাড়ছে। কারণ ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের অনেকেই করোনা পজিটিভ হয়েছেন। অনেকের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টও পাওয়া গেছে।

শনিবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন গণমাধ্যমে জানান, দেশে আরো ১৩ জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply