দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, শনাক্ত ১০৪৩

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৭৯ হাজার ৩৮৬ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার তার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ হাজার ৫১১ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply