ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার দুপুরে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ‘আমার কোনও ধরনের উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছি।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সুত্র: ইত্তেফাক অনলাইন।