
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মৃতের সংখ্যা শতক পূর্ণ করলো। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৪ হাজার ৪৯০ জন। মৃতের তালিকায় যুক্ত মোক্তার (৩৫) সিটি এলাকার হাজীগঞ্জ এম সার্কাস এলাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি।
সূত্রমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৫৮ জন ও আক্রান্ত ১ হাজার ৫৫২ জন।
অন্যদিকে, সদর উপজেলায় মারা গেছেন ২১ জন ও আক্রান্ত ১ হাজার ১৩০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৪১ ও মারা গেছেন ৩ জন। আড়াইহাজারে আক্রান্ত ৪৩৮ ও মারা গেছেন ৩ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৩৮০ ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ২ জন ও ৮৪৯ জন আক্রান্ত। এই পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৪৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৭ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৬ হাজার ৪৩২, সদর উপজেলায় ৪ হাজার ২৯৮, বন্দরে ৯২৮, আড়াইহাজারে ২ হাজার ৮০, সোনারগাঁয়ে ১ হাজার ৬৪৮, রূপগঞ্জে ৬ হাজার ১১২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৯৮৬ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৯৩২ জন, সদর উপজেলার ৪৭১ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ১৯০ জন, বন্দরের ৩০ ও সোনারগাঁয়ের ১৭১ জন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।