এবার সড়কের জন্য কোথাও যানজট হয়নি: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক:

এবারের ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। 

তিনি বলেন, একটা রুটে সমস্যা বেশি হয়েছে, সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। পদ্মাসেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply