
কলারোয়া (সাতক্ষীরা):
কলারোয়ায় থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি জিয়ারুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে। জিয়ারুল উপজেলার সোনাবাড়িয়া গ্রামের শহর আলী গাজীর ছেলে।
বৃহষ্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জিয়ারুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে একটি ওয়ারেন্ট রয়েছে। বৃহষ্পতিবার তাকে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।