
নিউজ ডেস্ক:
রংপুরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ফেনসিডিল ও ইয়ারা। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো নয় আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে নগরীর তাজহাট থানা পুলিশ মর্ডান মোড় থেকে ১১ বোতল ফেনসিডিলসহ শরিফ উদ্দিন, মারুফ হাসান ও ইয়াবাসহ বন্ধন মিয়াকে গ্রেফতার করা হয়।
এছাড়া মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানায় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত নয় আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে কোতয়ালী থানায় দুইজন, তাজহাট থানায় তিনজন, পরশুরাম থানায় একজন এবং গোয়েন্দা শাখা তিনজনকে গ্রেফতার করে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।