কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা):

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খায়বার আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,  সদস্য সরদার আনছার আলী, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক আরিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজুনুজ্জামান লিটু, ইউপি সদস্য নজরুল ইসলাম, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাইম, আ.লীগনেতা অধ্যাপক ইউনুচ আলী খান, ফিরোজ হোসেন, আব্দুল মাজেদ প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়নে আ.লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার