
খবর বিজ্ঞপ্তির:
রংপুরের আশরতপুর চক বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে তাজহাট থানা প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, যুগ্ম আহবায়ক হাসান ফেরদৌস রাসেল ও আপেল মাহমুদ, সদস্য হাদিউজ্জমান হাদি, সুমন ইসলাম, আতাউর রহমান, সাকিব উদ্দিন, জাহিদ হোসেন, মাজহারুল আনোয়ার, খালেদ আশরাফ মামুন, মোশারফ হোসেন রাজু প্রমুখ।
এসময় তাজহাট থানাধীন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার