
কলারোয়া (সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় ১লাখ ২হাজার টাকা মূল্যের ৫পাঁচ কেজি গাঁজসহ কামরুল ইসলাম ওরফে খোরা কামরুল (৩১) নমে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কামরুল উপজেলার কেঁড়াগাছি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে।
সোমবার ভোররাতে সে কেঁড়াগাছি সীমান্তে তার চাচা ছামাদ বিশ্বাসের বাড়ী থেকে গ্রেফতার হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাগর আলীর নেতৃত্বে সংগীয় ফোর্স রবিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে (সোমবার ভোররাত) ৫ কেজি গাঁজাসহ তাকে কেঁড়াগাছি গ্রামস্থ জনৈক আ. সামাদের বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা (নং-৪২(০১)২০) হয়েছে। সোমবার তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।