
অনলাইন ডেস্ক:
দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন রাজধানী ছাড়ছেন নিন্ম আয়ের মানুষরা। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্যবিধি না মেনে এভাবে গাদাগাদি করে বাড়ি ফেরায় দেশব্যাপি করোনা সংক্রমণ বাড়তে পারে।
ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে করেও যাত্রা করতে দেখা গেছে অনেককে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। খালি ট্রাক ও পিকআপ দেখলেই দৌড়ে সেখানে চড়ে বসছেন। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
যাত্রীরা জানান, কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ হয়ে যাচ্ছে। আর রোজাও শুরু হচ্ছে। তাই কষ্ট হলেও বাড়ি ফিরছেন তারা। তবে বাড়িতে যেতে তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। তারপরও যেতে পারলে খুশি তারা। ছবি তুলতে গেলে কয়েকজন যাত্রী বলেন, ছবি তোলেন সমস্যা নেই, তাও বাড়ি যেতে দেন।
হাজারো নিম্ম আয়ের মানুষ ও দিনমজুর গত দুই-তিন ধরে দিন-রাত আপন গন্তব্যে যেতে জড়ো হন নগরীর বিভিন্ন পয়েন্টে। যদিও দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। তারপরও জীবিকা সঙ্কটের আতঙ্কে যেভাবে পারছেন নগরী ছাড়ছেন এসব নিম্ন আয়ের মানুষ। রাস্তায় ট্রাক, কাভার্ডভ্যান কিংবা প্রাইভেটকার দেখলেই হাত বাড়ান তারা। অতিরিক্ত ভাড়া দিয়েও বাড়ি ফিরতে চান।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি ফেরি পারাপার হতে দেখা যায়। তাদের দাবি লকডাউনে আয় না হওয়ায় তারা গ্রামে ফিরে যাচ্ছেন। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার