
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ৭ মাদক মামলার আসামী অরেছা বেওয়াকে (৫০) ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ।
রবিবার (১১ এপ্রিল) রাতে বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অরেছা বেওয়া পায়রাবন্দ এলাকার মৃত. ফরিদ মিয়ার স্ত্রী।
সোমবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করে রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, অরেছা বেওয়ার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
এম২৪নিউজ/আখতার