দেশে একদিনে আরো ৩৮ মৃত্যু, শনাক্ত ১৬৮২

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৩৩ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৭৪২ জন ও মৃত্যু হয় ৪১ জনের। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply