পীরগঞ্জে ধান কুড়াতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল শিশুর

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে ঈদে নতুন জামা কেনার আশায় জমিতে ধান কুড়াতে গিয়ে বজ্রপাতে কৌশিক(৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর  হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকালে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার জোতবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৌশিক ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভাবের কারণে কৌশিককে ঈদে নতুন জামা কিনে দেয়ার সামর্থ ছিল না পরিবারের। তাই গত কয়েক দিন ধরে সে বাড়ির পাশের বিস্তীর্ণ ফসলের মাঠে ঝরে পড়া ও ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে আসছিল। সংগ্রহ করা ধান বিক্রি করেই ঈদের নতুন পোশাক কেনার কথা ছিল তার। কিন্তু কাঙ্খিত ধান সংগ্রহ না হওয়ায় শুক্রবার বিকালে আবারও ধান কুড়াতে যায় কৌশিক। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, শিশু কৌশিক জমিতে ঝরে পড়া ধান কুড়াতে গেয়েছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply