মিঠাপুকুরের পদাগঞ্জে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

দেশ সেরা হাঁড়িভাঙা আমের জন্য বিখ্যাত মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ- কমিটির সদস্য, টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান।

উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এই গণ ইফতার মাহফিলের আয়োজন করেন যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট মামুন পাশা, সাইদুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা।

ইফতার অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার রোজাদার অংশ গ্রহন করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply