হামলার শিকার শিশু সাংবাদিক হেনার পরিবার, মা-মেয়ে রমেকে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটের পাশে বাসার সামনে আবর্জনা ফেলার ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা-চাচি ও চাচাতো ভাই-বোনের দ্বারা মারাত্মক হামলার শিকার হয়েছেন শিশু সাংবাদিক হেনা হাফিজের পরিবার। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হেনা হাফিজ ও তার মা রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সিটিস্ক্যান শেষে  মা কোরায়সা বেগমকে (৪৬)  বিশেষ পর্যবেক্ষণে রখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় হেনার বড় বোন হ্যাপী মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, ঘটনার দিন গত ৪ মে সকালে বাসার সামনে আবর্জনার স্তূপ দেখতে পান হেনার মা কোরায়সা বেগম (৪৬)। পাশের বাসার  সাইফুন্নাহারকে (হেনার চাচি) ময়লার স্তুপ পরিষ্কার করতে বলায় আব্দুল হাকিমের (চাচা) ছেলে আবু সাইদ ছামিসহ বাসার সবাই বের হয়ে এসে কোন কথা না শুনেই হেনার মাকে বেধড়ক মারপিট করতে থাকে। হেনার মায়ের চিৎকারে হেনা ও তার বড় বোন হ্যাপি বাসা থেকে দৌড়ে এলে আব্দুল হাকিমের স্ত্রী সাইফুন্নাহার ও মেয়ে অন্তি মিলে তাদের এলোপাতারি মারপিট শুরু করেন। একপর্যায়ে চাচাতো বোন অন্তি খড়ি (লাকড়ি) দিয়ে হ্যাপির পেটে আঘাত করেন এবং চাচাতো ভাই ছানি হেনার মায়ের মাথায় সজোরে মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে হেনা ও তার মাকে স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা বেশ গুরুতর এবং উন্নত  চিকিৎসার জন্য হেনার মাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। হেনা ও তার মা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে ঘটনার বরাত দিয়ে এমনটাই জানাচ্ছিলেন হেনার বড় বোন হ্যাপি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হেনা ও তার মা কোরায়সা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তাররা দ্রুত সিটিস্ক্যান শেষে রোগীকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন।

সরেজমিনে গিলে দেখ যায়, প্রতিক্ষের হামলায় হেনার বাড়ির জানালার ভাঙ্গা অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, আব্দুল হাকিম মূলত অন্যায় ভাবে হেনার বাবার সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য অনেক বছর থেকে এরকম অপচেষ্টায় লিপ্ত আছেন। হেনার বড় বোন হ্যাপিও একই অভিযোগ করেন।

আরেক মহিলা প্রতিবেশী জানান, হেনার বাবা প্রায় ৬ বছর আগে মৃত্যুবরণ করলে এতিম হেনা ও হ্যাপিকে নিয়ে অসুস্থ মা অনেক কষ্ট করে সংসার চালিয়ে আসছেন। কিন্তু, কিছুদিন পর পর তার চাচার পরিবার হেনার পরিবারের উপর বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

প্রতিবেশীরা আরো বলেন, ঘটনার মূল কেন্দ্র মূলত হেনার বাবার সম্পত্তি। তাদের দুই পরিবারের চলমান সংঘর্ষের বিচার এর আগেও বেশ কয়েকবার হয়েছিল কিন্তু কোন সমাধান সম্ভব হয়নি। এলাকাবাসী সুষ্ঠু বিচার চেয়ে এরকম ঘটনার নিষ্পত্তি চান।

এ ঘটনায় হেনার বড় বোন হ্যাপী মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply