ভারতে ফের রেকর্ড শনাক্ত ৪ লাখ ১৪ হাজার, মৃত্যু ৩৯১৫

অনলাইন ডেস্ক:

করোনায় বিপর্যস্ত ভারতে প্রায় প্রতিদিনই হচ্ছে অপ্রতিকর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন, যা একদিনে আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৩ হাজার ৯১৫ জনের।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমণের ফলে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৫ জনের মৃত্যুতে এ সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে। দেশটিতে এখন সক্রিয় করোনা রোগী প্রায় সাড়ে ৩৬ লাখ।

ভারতের গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply