মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিঠাপুকুর সদরের মুসাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী ওই গ্রামের মৃত. রয়েছ উদ্দিনের ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়,  বৃহষ্পতিবার বিকালে নিজ বাড়িতে ব্যাটারী চালিত অটোভ্যান চার্জে দেওয়ার সময় অসাবধানতা বসত. বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হোসেন আলী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply