দেশে একদিনে করোনায় আরো ২৬ মৃত্যু, আক্রান্ত ১৭৭৩

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। গত ৭ জানুয়ারির পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এতে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। একই সময় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply