দেশে একদিনে করোনায় মৃত্যু ২২, শনাক্ত ২১৭২

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৬ জনের।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ১৭২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৮৬৮ জন।

রোববার (২১ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply