মিঠাপুকুর থানা পুলিশের উদ্যোগে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ

মো: শামীম আখতার:

“মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের উদ্যোগে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগ ও করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গতকাল রোববার (২১ মার্চ) বিকেলে উপজেলার শঠিবাড়ি এলকার  বিভিন্ন স্থানে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পথসভায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: শামীম আখতার, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, সদসয সঞ্জিত কুমার মহন্তসহ মিঠাপুকুর থানার এসআই, এএসআইগণ মাস্ক বিতরণ উপলক্ষে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply