
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।
এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়। তখন করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৪ হাজার ১৭৫ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৬ হাজার ৬৮৪ জন। তখন দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার