দেশে একদিনে করোনায় মৃত্যু ৮, আক্রান্ত ৩৮৭

অনলাইন ডেস্ক:

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু অর্ধেক কমে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২২৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশে আরও ৩১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৬ জন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply