দেশে করোনায় আবারো একদিনে অর্ধশতাধিক মৃত্যু, শনাক্ত তিন হাজারের বেশি

অনলাইন ডেস্ক:

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। এর আগে গত ৯ মে দেশে করোনায় মারা যান ৫৬ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন ৫৪ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭২ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন।

এর আগে, রোববার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৪৭ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ হাজার ১১৮ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন দুই হাজার ৪৩৬ জন। তখন মোট করোনায় আক্রন্তের সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ২৬ হাজার ৯২২ জনে। সে হিসেবে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply