রংপুরে করোনায় একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮

রংপুর অফিস:

রংপুর বিভাগে প্রতিদিন করোনা সংক্রমন এবং মৃতৃ্যুর হার লাফিয়ে লাফিয়ে আশংকাজনক ভাবে বেড়েই চলেছে। এই বিভাগে আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৭৯ জনের টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুরে ৪ জন এবং ঠাকুরগাঁও জেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৯০ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৩৯ হাজার ১শ’ ৮৮ জনের টেষ্ট করে মোট ২০ হাাজার ৪শ’ ৮ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৪শ’ ১৫ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৭০, ঠাকুরগাঁয় ৪২, রংপুরে ১৬, লালমনিরহাটে ১৬, কুড়িগ্রামে ১৪, গাইবান্ধায় ৫, নীলফামারীতে ২ এবং পঞ্চগড় জেলায় ৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী এক প্রেসবার্তায় জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৬ হাজার ৩শ’ ৪১ জন আক্রান্ত ও ১শ’ ৫৮ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ২শ’ ৪৩ জন আক্রান্ত ও ১০৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৬ জন আক্রান্ত ও ৫৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮শ’ ১৬ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৬শ’ ১৭ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩শ’ ৩১ জন আক্রান্ত ও ২৪ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১শ’ ৯৫ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৫৯ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৫৫৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৩ হাজার ৩শ’ ৭৯ জন। একই সময়ে ৩৫২ জন সহ মোট ১ লাখ ৭ হাজার ৬শ’ ৯০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply