দেশে করোনায় একদিনে আরো ৩০ মৃত্যু, শনাক্ত ২৮০৯

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৮০৯  জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি।

নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ।

বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply